জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ময়মনসিংহ মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল

পূর্ব ঘোষণা ছাড়াই সরকার কর্তৃক জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ময়মনসিংহ মহানগরের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মিছিলে সভাপতিত্ব করেন মাওলানা কামরুল আহসান এমরুল , কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ময়মনসিংহ মহানগর।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সাধারণ মানুষের কথা চিন্তা করে অনতিবিলম্বে জ্বালানি তেলের দাম কমিয়ে আনতে হবে। জ্বালানি তেলের দাম বাড়ানোর ফলে পরিবহন ও উৎপাদন ব্যয় বাড়বে, যার প্রভাব নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের ওপর পড়বে। এতে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে গিয়ে ক্রয়ক্ষমতার বাইরে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

আসাদুজ্জামান সোহেল, নায়েবে আমীর, জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগর

অধ্যাপক শহীদুল্লাহ কায়সার, সেক্রেটারি, জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগর

মাওলানা মোজাম্মেল হক আকন্দ, সেক্রেটারি, জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগর

আনোয়ার হাসান সুজন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগর

মাহবুবুল হাসান শামীম, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগর

আল-হেলাল তালুকদার সাংগঠনিক সম্পাদক, জামায়াতে ইসলামী, ময়মনসিংহ মহানগর

অ্যাডভোকেট মাহবুবুর রশিদ ফরাজি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, জামায়াতে ইসলামী ময়মনসিংহ জেলা

এস এম জুবায়ের

কর্মপরিষদ সদস্য, জামায়াতে ইসলামী, ময়মনসিংহ জেলা

এছাড়াও ময়মনসিংহ মহানগর ও জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।