ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কিত হয়ে নিচে নামতে গিয়ে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন মেয়র পদপ্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগরীর সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ কায়সার।
তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করে দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।