
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা কর্মসূচি
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের লক্ষ্যে সপ্তাহব্যাপী কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ জামায়াতে…
বিস্তারিতশহীদুল্লাহ কায়সারনগরের সমস্যা, আমাদের সমাধান
আমরা আপনাদের শুধু বাস্তব সম্মত প্রতিশ্রুতি দিবো, আর তা বাস্তবায়নে হোম-ওয়ার্ক বেইজড পরিকল্পনা ও প্রচেষ্টায় বদ্ধপরিকর
নগরের সমস্যা বা পরামর্শ আমাদের জানান। আপনার মতামত আমাদের পরিকল্পনাকে আরও বাস্তবসম্মত করবে।
মতামত দিনএকটি পরিকল্পিত, পরিচ্ছন্ন ও নিরাপদ নগরের প্রত্যাশা। ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে অধ্যাপক শহীদুল্লাহ কায়সার।
আমাদের অগ্রাধিকার দেখুন
অধ্যাপক শহীদুল্লাহ কায়সারমেয়র প্রার্থী, ময়মনসিংহ সিটি কর্পোরেশন
দীর্ঘ আন্দোলন-সংগ্রামের অগ্রনায়ক, রাজপথে বেড়ে ওঠা সিপাহী, সংগ্রাম, সাহস ও মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়ে এগিয়ে চলা এক পরিচিত মুখ।
ময়মনসিংহ সিটি মেয়র প্রার্থী শহীদুল্লাহ কায়সার ভাই।
ময়মনসিংহ শুধু একটি শহর নয়, এটি আমাদের ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা ও সংস্কৃতির নগরী। একটি বিভাগীয় শহর হিসেবে এর গুরুত্ব ও সম্ভাবনা দিন দিন বাড়ছে। একই সঙ্গে বাড়ছে মানুষের নাগরিক চাহিদা। তাই সময়ের দাবি হলো, অপরিকল্পিত সম্প্রসারণ নয়, প্রয়োজন একটি দূরদর্শী, বাস্তবভিত্তিক ও সমন্বিত নগর পরিকল্পনা।
নগরবাসীর প্রধান সমস্যাগুলোর মধ্যে যানজট, জলাবদ্ধতা, অপ্রতুল ড্রেনেজ, বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতা, সড়ক ও ফুটপাতের দুরাবস্থা, পর্যাপ্ত সড়কবাতির অভাব এবং নাগরিক সেবায় সমন্বয়ের ঘাটতি উল্লেখযোগ্য। এসব সমস্যা বিচ্ছিন্নভাবে নয়, সমন্বিত পরিকল্পনার মাধ্যমে সমাধান করতে হবে।
একটি আধুনিক, নিরাপদ ও বাসযোগ্য ময়মনসিংহ নগরী গড়তে বদ্ধপরিকর। পাশে সরান বা বাটনে চাপুন।
যানজট নিয়ন্ত্রণ, ফুটপাত দখলমুক্তকরণ ও পথচারীবান্ধব সড়ক।
কার্যকর ড্রেনেজ ব্যবস্থা, নিয়মিত পরিষ্কার এবং পানি নিষ্কাশনের স্থায়ী সমাধান।
নিয়মিত বর্জ্য সংগ্রহ, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ও পরিচ্ছন্ন জনপরিসর।
পর্যাপ্ত সড়কবাতি ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার।
পার্ক, খেলার মাঠ ও উন্মুক্ত স্থান সংরক্ষণ, পরিকল্পিত বৃক্ষরোপণ।
সেবা হবে সহজ, দ্রুত ও প্রযুক্তিনির্ভর, হয়রানি কমবে, সময় বাঁচবে।
৩৩ টি ওয়ার্ডের সমস্যা চিহ্নিত করে অগ্রাধিকার অনুযায়ী উন্নয়ন।
কাজের পরিকল্পনা, বাজেট ও অগ্রগতি থাকবে নাগরিকের সামনে।
বিষয়ে ট্যাপ করে বিস্তারিত পড়ুন।
যানজট নিরসনে গুরুত্বপূর্ণ মোড় ও সড়কগুলোতে আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা, নির্দিষ্ট পার্কিং ব্যবস্থা, ফুটপাত দখলমুক্তকরণ এবং গণপরিবহনে শৃঙ্খলা নিশ্চিত করা প্রয়োজন। ভবিষ্যতের যানবাহনের চাপ বিবেচনায় বিকল্প সড়ক ও সংযোগ সড়কের পরিকল্পনাও গ্রহণ করতে হবে।
প্রতি বর্ষায় জলাবদ্ধতা যেন নগরবাসীর নিয়তি না হয়। এজন্য প্রয়োজন নগরব্যাপী আধুনিক ড্রেনেজ পরিকল্পনা, নিয়মিত ড্রেন পরিষ্কার, পানি নিষ্কাশনের স্বাভাবিক পথ সংরক্ষণ এবং প্রয়োজনীয় আউটফল নিশ্চিত করা। কোন এলাকায় কী কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়, তা চিহ্নিত করে এলাকাভিত্তিক স্থায়ী সমাধান গ্রহণ করতে হবে।
প্রধান সড়কের পাশাপাশি পাড়া-মহল্লা ও বর্ধিত ওয়ার্ডগুলোর রাস্তাগুলোর উন্নয়নেও সমান গুরুত্ব দিতে হবে। রাস্তা নির্মাণে মান নিশ্চিত করার পাশাপাশি নিয়মিত রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করতে হবে। ফুটপাত দখলমুক্ত করে পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে হবে। শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী নাগরিকদের কথা বিবেচনায় রেখে ফুটপাত নির্মাণ ও ব্যবস্থাপনা করতে হবে।
পরিচ্ছন্ন নগর গড়তে নির্দিষ্ট সময়ে বর্জ্য সংগ্রহ, বর্জ্য পৃথকীকরণ, আধুনিক বর্জ্য পরিবহন ও কার্যকর ব্যবস্থাপনা প্রয়োজন। পাশাপাশি খেলার মাঠ, পার্ক, জলাধার ও উন্মুক্ত স্থান সংরক্ষণ করে নগরের সবুজায়ন বাড়াতে হবে। ব্রহ্মপুত্র নদের তীরকে পরিকল্পিতভাবে নাগরিক বিনোদন ও সবুজ এলাকার সঙ্গে যুক্ত করার উদ্যোগ নেওয়া যেতে পারে।
নগরের গুরুত্বপূর্ণ সড়ক ও অলিগলিতে পর্যাপ্ত আলোকসজ্জা, প্রয়োজনীয় স্থানে নজরদারি ব্যবস্থা এবং নারী, শিশু ও বয়স্কদের নিরাপদ চলাচলের পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।
একটি নগরের উন্নয়ন শুধু কেন্দ্রীয় এলাকার মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডের সমস্যা আলাদাভাবে চিহ্নিত করে রাস্তা, ড্রেনেজ, বর্জ্য, আলো, পানি, স্বাস্থ্য, শিক্ষা, খেলার মাঠ ও বিনোদন, সব ক্ষেত্রে প্রয়োজনভিত্তিক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে।
নাগরিক সেবা সহজ করতে ডিজিটাল অভিযোগ ব্যবস্থাপনা, দ্রুত অভিযোগ নিষ্পত্তি এবং নিয়মিত ওয়ার্ডভিত্তিক নাগরিক সভার ব্যবস্থা করা প্রয়োজন। উন্নয়ন প্রকল্পের কাজ, ব্যয় ও অগ্রগতির বিষয়ে নাগরিকদের অবহিত রাখাও জরুরি।
সাম্প্রতিক কার্যক্রম। পাশে সরান বা বাটনে চাপুন।

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের লক্ষ্যে সপ্তাহব্যাপী কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ জামায়াতে…
বিস্তারিত
পূর্ব ঘোষণা ছাড়াই সরকার কর্তৃক জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ময়মনসিংহ মহানগরের…
বিস্তারিত
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কিত হয়ে নিচে নামতে গিয়ে হতাহতের ঘটনায় গভীর শোক…
বিস্তারিত
শুধু শহরকে বড় নয়, ময়মনসিংহকে গড়ে তুলতে চাই আরও নিরাপদ, পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য নগরী হিসেবে।
আমরা এমন একটি ময়মনসিংহ চাই, যেখানে উন্নয়ন হবে পরিকল্পিত, সেবা হবে সহজলভ্য, পরিবেশ হবে পরিচ্ছন্ন, চলাচল হবে নিরাপদ এবং প্রতিটি ওয়ার্ড পাবে সমান গুরুত্ব।
ময়মনসিংহকে বাসযোগ্য নগর হিসেবে গড়ে তোলা শুধু জনপ্রতিনিধির দায়িত্ব নয়; এটি নগরবাসী, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের সম্মিলিত দায়িত্ব।
আসুন, আমাদের সিটি আমরাই গড়ি।
অধ্যাপক শহীদুল্লাহ কায়সার · মেয়র প্রার্থী · ময়মনসিংহ সিটি কর্পোরেশন