ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা কর্মসূচি

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের লক্ষ্যে সপ্তাহব্যাপী কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগর।

কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মহানগরের বিভিন্ন ওয়ার্ডে সচেতনতামূলক লিফলেট বিতরণ, মশারী বিতরণ, বিনামূল্যে প্রতিষেধক বিতরণ, মফগার মেশিনের মাধ্যমে মশার ওষুধ ছিটানো এবং পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টায় নগরীর ২ নম্বর ওয়ার্ডের স্টেডিয়াম এলাকায় কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ময়মনসিংহ মহানগর জামায়াতের আমীর মাওঃ কামরুল আহসান এমরুল এবং মহানগর জামায়াতের সেক্রেটারি ও মেয়র প্রার্থী অধ্যাপক শহীদুল্লাহ কায়সার কর্মসূচির উদ্বোধন করেন।

সময় উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি আনোয়ার হাসান সুজন, যুব বিভাগের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল বারী, কাচিঝুলি সাংগঠনিক থানা শাখার আমীর আবু কাউসার, ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. এনামুল কবির, ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মাহমুদুল হাসান সুমন, ২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আজিজুল হক, ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হায়দার করীমসহ ওয়ার্ড পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।

Author: শহীদুল্লাহ কায়সার

View all posts by শহীদুল্লাহ কায়সার >

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *